নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর ঘিরে উত্তেজনা, প্রতিরোধের প্রস্তুতি ছাত্রলীগের

অবশ্যই পরুন

আগামী ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সফরকালে তিনি প্রায় সাত দিন যুক্তরাজ্যে অবস্থান করবেন বলে জানা গেছে। তবে তার এই সফরকে কেন্দ্র করে যুক্তরাজ্যের প্রবাসী রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। নাহিদ ইসলামের বিভিন্ন কর্মসূচি প্রতিহতের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।

জানা গেছে, নাহিদ ইসলাম যুক্তরাজ্যে অবস্থানকালে যেসব স্থানে যাবেন, সেসব স্থানেই তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। তার সফরের বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত হয়ে কঠোর প্রতিবাদ জানানোর পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেছেন সংগঠনটির কয়েকজন কর্মী।

যুক্তরাজ্য ছাত্রলীগের এক কর্মী বলেন, ২০২৪ সালের জুলাই জঙ্গি নাহিদ ইসলাম যুক্তরাজ্যে এলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি যেখানে যাবেন, সেখানেই তাদের প্রতিবাদ কর্মসূচি থাকবে। তার ভাষায়, নাহিদ ইসলামের কোনো কর্মসূচি বিনা প্রতিবাদে হতে দেওয়া হবে না।

ওই কর্মী আরও বলেন, যুক্তরাজ্য একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে। একইভাবে তাদেরও রাজনৈতিক মতামত প্রকাশ এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে। সেই অধিকার থেকেই তারা নাহিদ ইসলামের সফরের সময় প্রতিবাদ কর্মসূচি পালন করতে চান।

এদিকে নাহিদ ইসলামের সাত দিনের যুক্তরাজ্য সফর এবং সম্ভাব্য প্রতিবাদ কর্মসূচি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। সফরকালে তার নিরাপত্তা ও রাজনৈতিক কর্মসূচি কীভাবে পরিচালিত হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ