শেখ হাসিনার দেশে ফেরার আগেই দেশ ছাড়ছেন নাহিদ ইসলাম! রাজনৈতিক অঙ্গনে তোলপাড়

অবশ্যই পরুন

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যখন নতুন করে আলোচনা ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে, ঠিক সেই সময় যুক্তরাজ্য সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। আগামী ১৩ নভেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে তাঁর দেশত্যাগের খবরকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা আলোচনা।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে নানা হিসাব-নিকাশ শুরু হয়েছে। অন্যদিকে দীর্ঘদিন আত্মগোপনে বা দেশের বাইরে থাকা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।

এমন পরিস্থিতিতে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে অন্যতম নেতৃত্বদানকারী এবং পরবর্তী সময়ে গঠিত জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফরকে ঘিরে উঠছে নানা প্রশ্ন।

রাজনৈতিক বিশ্লেষক ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনাকারীদের একাংশের প্রশ্ন, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার ঠিক আগমুহূর্তে নাহিদ ইসলামের এই বিদেশ সফরের পেছনে কী কারণ রয়েছে? এটি কি নিছকই পূর্বনির্ধারিত সফর, নাকি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে এর কোনো সম্পর্ক রয়েছে?

সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এবং নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর এই তিনটি বিষয়কে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, যুক্তরাজ্য সফর শেষে নাহিদ ইসলাম কবে দেশে ফেরেন এবং দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এনসিপির ভূমিকা কী হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ