জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন তথাকথিত ‘অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ মূলত একটি পরিকল্পিত রাজনৈতিক চাল। রোববার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এ আন্দোলনের লক্ষ্য ছিল দেশের চলমান সংস্কার ও ঐকমত্য গঠনের প্রক্রিয়াকে ব্যাহত করা।
নাহিদ ইসলামের মতে, পিআর আন্দোলনের মাধ্যমে জামায়াত দেশের জনগণের অভ্যুত্থান-পরবর্তী সংবিধান পুনর্গঠন ও জাতীয় সংলাপের প্রচেষ্টাকে ভুল পথে পরিচালিত করতে চেয়েছে। তিনি বলেন, “এই তথাকথিত আন্দোলন ছিল একটি সুচিন্তিত প্রতারণা, যার উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করে নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করা।”
এনসিপি নেতার মতে, রাজনৈতিক স্বচ্ছতা ও সংস্কারের পথে বাধা সৃষ্টি করা এখন দেশের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ন্যাশনিক্স/একেএ
