বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় চলচ্চিত্র অভিনেতা শিবা শানুর নিয়োগকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। নিয়োগের বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। চলচ্চিত্র অঙ্গনের একাংশের মধ্যেও এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে বলে জানা গেছে।
সমালোচকদের দাবি, অতীতে নিম্নমানের ও অশালীন হিসেবে সমালোচিত কিছু চলচ্চিত্রে অভিনয় করা একজন অভিনেতাকে এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁদের মতে, শিল্পী কল্যাণ ট্রাস্টের মতো প্রতিষ্ঠানের নেতৃত্বে অভিজ্ঞতা, যোগ্যতা ও গ্রহণযোগ্যতার বিষয়গুলো গুরুত্ব পাওয়া উচিত।
এদিকে শিবা শানুর নিয়োগের সমালোচনা করে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পোস্টে তিনি লেখেন,
“সি গ্রেডের অখ্যাত ভিলেনকে অতিঃ সচিব পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি করা, সিনিয়র আমলা ও গুণী শিল্পীদের মুখে চপেটাঘাত!
DC, DS, JS গণ- শিবা স্যারকে স্যালুট মারার জন্য প্রস্তুত হন।”
গোলাম রাব্বানীর এই মন্তব্যের পর নিয়োগটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
