বিমানবাহিনীর সাবেক কর্মকর্তাকে ‘সাঁতার না জানা’ বানিয়ে মৃত্যুর ব্যাখ্যা, বিএনপি সরকারের বক্তব্যে প্রশ্ন!

অবশ্যই পরুন

তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বিএনপি সরকারের পক্ষ থেকে প্রচারিত বক্তব্য নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। একজন বিমানবাহিনীর কর্মকর্তার মৃত্যু নিয়ে তাঁকে মাদকসেবী, সাঁতার না জানা ব্যক্তি এবং ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মারা গেছেন এমনভাবে উপস্থাপনের ঘটনায় প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

বিমানবাহিনীর সদস্যদের পেশাগত প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সক্ষমতার বিষয়টি বিবেচনায় না নিয়েই কীভাবে একজন সাবেক কর্মকর্তাকে সাঁতার না জানা ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হচ্ছে, তা নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। বিমানবাহিনীর কর্মকর্তারা সাঁতার জানেন না এমন দাবি সাধারণ মানুষের কাছেও কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্নও সামনে এসেছে।

বিশ্লেষকদের মতে, একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনায় তাঁর বাহিনীগত পরিচয় ও মর্যাদার প্রতি সম্মান দেখানো প্রয়োজন ছিল। অথচ তাঁকে নিয়ে মাদকসেবী ও সাঁতার না জানার মতো বক্তব্য প্রচার করে মৃত্যুর ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের পরিবর্তে তাঁর ব্যক্তিগত পরিচয় ও সক্ষমতা নিয়ে এমন বক্তব্য কতটা দায়িত্বশীল, তা নিয়েও প্রশ্ন উঠছে। মৃত্যুর প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে প্রকাশ এবং দায়ীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ