উপেন কহিলো এবার পূজো সেরা হয়েছে।
আমি কহিলাম,হুমম বটে কারণ অসুর নিজেই তো ক্ষমতায় বসে গেছে।দুষ্টুমি কি করে হবে?
তা উপেন বলোতো চিন্ময় প্রভু কে জেলে আটকে অসুর মহারাজ কোন অসাম্প্রদায়িক দেশ গড়িয়া তুলেছেন?অসুর টা কি দিপু চন্দ্র দাসের বাড়ি গিয়েছিলো লন্ডন থেকে ফিরে? আবু সাঈদের বাড়ি তো গেছে সে।সে জানতোনা ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু কে পুড়িয়ে মেরেছে।সে জানতোনা খোকন চন্দ্র দাসের কথা।খোকন চন্দ্র দাস ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শরীয়তপুরের ডামুড্যায় হামলার শিকার হন। তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং ৩ জানুয়ারি ২০২৬ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।সে কি এও জানতোনা চঞ্চল চন্দ্র ভৌমিকের কথা?২০২৬ সালের ২৩ জানুয়ারি নরসিংদীতে একটি গ্যারেজে ঘুমানোর সময় আগুনে পুড়ে মারা যান চঞ্চল চন্দ্র ভৌমিক।তিনি কেনো যান নি তাদের কাছে? তাদের খোঁজ কেনো নেন নি? জামাত মাতা রাগ করবে বলে? অসাম্প্রদায়িক তো তবেই হতো যদি হিন্দু মুসলিম উভয়ের খোঁজ রাখতেন।কি করে রাখবেন অসুরপতি?
অসুরের তা কি শোভা পায়?
শোন উপেন,বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের হিসাবে, ২০২৬ সালে দুর্গাপূজার আগে প্রতিমা ভাঙচুর, মন্দিরে হামলা ও সংশ্লিষ্ট সহিংসতার ৩৪টি ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে, মানবাধিকার সংস্থা HRSS-এর হিসাবে বছরের প্রথম ছয় মাসে ১৫টি মূর্তি আক্রান্ত বা ভাঙচুরের শিকার হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হিসাবে, জানুয়ারি থেকে জুন ২০২৬ পর্যন্ত সারা দেশে মন্দির ও অন্যান্য উপাসনালয়ে ৬২টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
উপেন আমায় বলিলো,এ আমি বিশ্বাস করিনা।
ওহে উপেন আবারো শুনো তাহলে, ফরিদপুরে ৩ ফেব্রুয়ারি
মালোপাড়া সার্বজনীন শ্রীশ্রী মা কালী মন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুরের খবর প্রকাশিত হয়। পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থল পরিদর্শন ও করেন। বগুড়াতে ১২ জুন মোকামতলা উপজেলার কাঞ্চগাড়ি এলাকায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় হিন্দু সম্প্রদায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। টাঙ্গাইলে ১ অক্টোবর
মির্জাপুরের জামুরকি পশ্চিমপাড়ায় দুর্গাপূজার জন্য তৈরি করা সাতটি প্রতিমা ভাঙচুরের খবর প্রকাশিত হয়। পুলিশ তদন্তের কথা জানায়। ফরিদপুরে১৮ জুন মধুখালী উপজেলার বামুন্দি সার্বজনীন কালী মন্দিরে শিবের প্রতিমা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রকাশিত হয়। পুলিশকে জানানো হয়েছিলো।
উপেন তুমি কি আরো বিস্তারিত জানতে আগ্রহী?
এবার মলিন মুখে উপেন বলিলো তবে কি সবটাই ভেলকিবাজি?সেই ২০২৪ র জুলাই থেকে ধোঁকা র উপরেই বোকা হয়ে আছি!!তবে এই মুখোশের কি হবে?কে বিদায় করবে অসুর কে?
উপেন বাবু চিন্তা করবেন না।শুধু চোখ কান খোলা রাখুন।দেবী মায়ের বাহনে উঠে পড়ুন।বাকিটা সময় আর প্রকৃতি কে দেখতে দিন।
লেখক: ফাতেমা তুজ জোহরা
আইন শিক্ষার্থী
