সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে শীর্ষ আলোচনায় গোলাম কিবরিয়া মাসুক

অবশ্যই পরুন

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক আবারও আলোচনায়

তৃণমূল থেকে উঠে আসা এই নেতাকে ঘিরে নতুন কমিটি নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা

সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুক আবারও আলোচনায়। নব্বইয়ের দশকে তৃণমূল পর্যায় থেকে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, হামলা-মামলা ও হয়রানির মধ্যেও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার চেষ্টা করেছেন বলে তাঁর ঘনিষ্ঠ নেতাকর্মীরা জানান।

রাজনৈতিক জীবনের শুরু থেকেই সিলেটের রাজপথে সক্রিয় ছিলেন গোলাম কিবরিয়া মাসুক। ২০০৩ সালে তিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের গবেষণা ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৫ সালে নতুন কমিটি গঠিত হলে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।

কারাবরণ ও প্রতিকূলতার মধ্যেও সাংগঠনিক তৎপরতা

২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর গোলাম কিবরিয়া মাসুক গ্রেপ্তার হন বলে জানা গেছে। দীর্ঘ প্রায় ছয় মাস কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ বজায় রাখেন। সংগঠনের নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রাখেন বলে তাঁর অনুসারীদের দাবি।

২০২৬ সালে আবারও সরাসরি রাজপথের কর্মসূচিতে অংশ নেন তিনি। স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে মিছিলের নেতৃত্ব দেওয়ার পর তাঁর বিরুদ্ধে পুলিশি হয়রানি পুনরায় শুরু হয় বলে তাঁর ঘনিষ্ঠ মহলের দাবি।

পরবর্তীতে শেখ হাসিনা ও বাহাউদ্দিন নাছিমকে মৃত্যুদণ্ড দেওয়ার রায়ের পরও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পিছিয়ে না এসে গোলাম কিবরিয়া মাসুক আরেকটি মশাল মিছিলের নেতৃত্ব দেন বলে তাঁর অনুসারীরা জানান। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে পোস্টারিং কার্যক্রম, মিলাদ মাহফিল ও কর্মীদের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক কর্মসূচিতেও অংশ নেন তিনি।

সভাপতি পদে আলোচনায় গোলাম কিবরিয়া মাসুক

স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা শুরু হলে সভাপতি পদপ্রার্থী হিসেবে গোলাম কিবরিয়া মাসুকের নাম সামনে আসে। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে যোগাযোগ এবং প্রতিকূল পরিস্থিতিতে সক্রিয় থাকার বিষয়গুলোকে সামনে রেখে তাঁর অনুসারীরা তাঁকে নেতৃত্বের উপযুক্ত দাবিদার হিসেবে বিবেচনা করছেন।

এদিকে, গোপন সূত্রের বরাতে দাবি করা হচ্ছে, নতুন কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় পর্যায় থেকে ইতিবাচক সংকেত এসেছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যেকোনো সময় কমিটি ঘোষণা হতে পারে বলেও আলোচনা রয়েছে। তবে এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা এখনো নিশ্চিত নয়।

দীর্ঘ রাজনৈতিক পথচলা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডের অভিজ্ঞতা নিয়ে গোলাম কিবরিয়া মাসুক এখন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে আলোচিত একটি নাম। নতুন কমিটিতে তাঁর অবস্থান কী হবে, তা জানতে অপেক্ষায় রয়েছেন তাঁর অনুসারী ও সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ