ময়মনসিংহে যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়মের নেতৃত্বে বিক্ষোভ মিছিল

অবশ্যই পরুন

আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করা এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে ময়মনসিংহ মহানগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিলের নির্দেশনায় ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক রাফিউল আদনান প্রিয়মের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ও ময়মনসিংহ প্রেসক্লাব রোড এলাকায় অনুষ্ঠিত হয়। মিছিল শেষে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক রাফিউল আদনান প্রিয়ম। এ সময় তিনি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করা এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ