গাছের মগডাল থেকে সাবেক সেনা সদস্যের মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

নেত্রকোনায় কবরস্থানের একটি গাছের মগডাল থেকে কাজল মিয়া (৫৫) নামে সাবেক এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মোহনগঞ্জ উপজেলার বিরামপুর উত্তরপাড়া চৌধুরীবাড়ির পেছনে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত কাজল মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কাটিয়াই গ্রামের জবান আলীর ছেলে। তিনি ধর্মপাশার একটি সৌরবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হিসেবে কাজ করেছেন। গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়।

মোহনগঞ্জ থানার ওসি মো. হাফিজুর ইসলাম হারুন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ