রণধীর জয়সওয়ালের বক্তব্য বিকৃত করে ‘ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা’—সময় টেলিভিশনের ভুল সংবাদ প্রচার

অবশ্যই পরুন

ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা’—এমন শিরোনামে ৮ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করেছে সময় টিভি। প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের ছবি ব্যবহার করা হয়েছে। তবে প্রতিবেদনের শিরোনামে যে দাবি করা হয়েছে, ৭ অক্টোবরের সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সওয়াল এমন কোনো মন্তব্য করেছেন—এর প্রমাণ পাওয়া যায়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন করা হলে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। তিনি বলেন, “There is no change in our approach to the matter. Any extradition matter is a legal issue, as you very well know, and it will be dealt with accordingly.” অর্থাৎ, প্রত্যর্পণের বিষয়টি একটি আইনি বিষয় এবং তা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়া অনুযায়ী মোকাবিলা করা হবে। বিষয়টি একাধিক সংবাদমাধ্যমও একইভাবে উদ্ধৃত করেছে।

ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষাপট ছিল শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ এবং এ বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। জয়সওয়াল সেখানে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনকে নাকচ করেননি। বরং তিনি প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত থাকার কথা জানান এবং বিষয়টিকে আইনি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করেন।

এর আগে শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছিলেন। সেই বক্তব্যের পর ভারতের পক্ষ থেকে জয়সওয়ালের যে প্রতিক্রিয়া প্রকাশ্যে আসে, তাতেও ‘ডিসেম্বরে ফিরবেন না’—এমন কোনো ঘোষণা ছিল না। বরং ভারতীয় পক্ষ জানিয়েছিল, প্রত্যর্পণ-সংক্রান্ত যেকোনো বিষয় আইনি কাঠামোর মধ্যেই বিবেচনা করা হবে।

ফলে ৭ অক্টোবরের ব্রিফিংয়ের বক্তব্য এবং ‘ডিসেম্বরে ফিরছেন না শেখ হাসিনা’—এই দুইয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট। জয়সওয়ালের বক্তব্যে শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনকে সরাসরি অস্বীকার করা হয়নি। তিনি কেবল প্রত্যর্পণ বিষয়ে ভারতের অবস্থান অপরিবর্তিত এবং বিষয়টি আইনি প্রক্রিয়ার আওতাধীন বলে জানিয়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ