‘বিহারি বগা’কে গ্রেপ্তারচেষ্টা নিয়ে চট্টগ্রামের মেয়র শাহাদাতের ক্ষোভ, কয়েক ঘণ্টার মধ্যে খুলশীর ওসি বদলি

অবশ্যই পরুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনের ক্ষোভ ও অভিযোগ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিমকে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক আদেশে আবদুর রহিমকে বিশেষ শাখা (সিটিএসবি)তে বদলি করা হয়। ‘জনস্বার্থে’ এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হলেও আদেশে বদলির কারণ উল্লেখ করা হয়নি।


একই আদেশে নগরীর আকবরশাহ ও চকবাজার থানার ওসি পদেও রদবদল করা হয়েছে।


এর আগে তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে ‘বিহারি বগা’কে গ্রেপ্তারের চেষ্টা নিয়ে ওসি আবদুর রহিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মেয়র শাহাদাত। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা আবদুর রহিম বর্তমানে খুলশীর মতো গুরুত্বপূর্ণ থানার দায়িত্বে কীভাবে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।


মেয়রের অভিযোগ, আবদুর রহিম খুলশী থানার দায়িত্ব নেওয়ার পর এলাকায় আওয়ামী লীগ, ছাত্রলীগ বা যুবলীগের কোনো নেতাকে গ্রেপ্তার করা হয়নি।


অন্যদিকে, সিটি করপোরেশন ভবনে পুলিশকে বাধা দেওয়া এবং ওয়াকিলকে নিজের গাড়িতে করে পালিয়ে যেতে সহায়তার অভিযোগ অস্বীকার করেছেন মেয়র। তিনি দাবি করেন, কেউ যদি প্রমাণ করতে পারেন যে ওয়াকিল তার গাড়িতে করে সিটি করপোরেশন থেকে বের হয়েছেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।


পুলিশের ভাষ্য, ওয়াকিল সিটি করপোরেশন ভবনের ভেতরে ছিলেন—এমন সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে ছিল না। তবে এলাকায় তার উপস্থিতির খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হয়।


পুলিশের তথ্য অনুযায়ী, ‘বিহারি বগা’ নামে পরিচিত ওয়াকিল হোসেনের বিরুদ্ধে খুলশী থানায় অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজির অভিযোগে ২৩টি মামলা রয়েছে। সম্প্রতি তাকে গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীদের হামলায় ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হওয়ার অভিযোগও রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ