ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

অবশ্যই পরুন

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার সন্ধ্যায় ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই হুমকি পাঠানো হয়। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কাছে একটি হুমকির ইমেইল পৌঁছায়। এতে আগামী ৬ অক্টোবর সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের উদ্দেশে পাঠানো ওই বার্তায় হামলার কথা উল্লেখ করা হয়। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে এবং বাড্ডা থানায় জিডি করে।

বর্তমানে হুমকির ইমেইলটির উৎস ও এর পেছনে কারা রয়েছে, তা শনাক্ত করতে তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ইউনিট।

ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার তরিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ