ফেনীতে তল্লাশির সময় ট্রাকচাপায় এসআরবি কর্মকর্তা নিহত

অবশ্যই পরুন

ফেনীতে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় ট্রাকচাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাটিয়া গ্রামের বাসিন্দা। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার থেকে প্রেষণে তিনি ফেনীতে এসআরবি-৭-এর উপ-সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ