ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের গেটে আবারও আগের নামফলক ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম সরিয়ে সেখানে ‘শেখ মুজিবুর রহমান হল’ লেখা হবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরানোর কাজ শুরু হয়।
হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান সামাজিক যোগাযোগমাধ্যমে নামফলক সরানোর একটি ছবি প্রকাশ করেন। সেখানে তিনি জানান, আগের নামফলক সরানো হচ্ছে।
আব্দুল্লাহ আল নোমান বলেন, হল প্রশাসনের পক্ষ থেকেই ‘শহীদ ওসমান হাদি হল’ নামটি সরিয়ে ফেলা হচ্ছে।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোনে মন্তব্য করতে রাজি হননি। তিনি হল অফিসে গিয়ে প্রয়োজনীয় তথ্য নেওয়ার পরামর্শ দেন।
এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের গেটের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নাম দেন। এবার সেই নাম সরিয়ে হলটির আগের নাম ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে।
ন্যাশনিক্স/এলকে
