‘চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার সময় এসেছে’: নাসীরুদ্দীন পাটোয়ারী

অবশ্যই পরুন

চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির ‘দোসরদের’ তালিকা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি পাঁচজনের নাম উল্লেখ করে তাদের ‘চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসর’ হিসেবে তালিকাভুক্ত করার কথা বলেন। তালিকায় রয়েছেন—জোনায়েদ আব্দুর রহিম সাকি, নুরুল হক নুর, জাহেদ উর রহমান, আন্দালিব রহমান পার্থ ও ববি হাজ্জাজ।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, “সময় এসেছে, চাঁদাবাজির সঙ্গে জড়িত বিএনপির দোসরদের তালিকা করার।”

এরপর তিনি পাঁচজনের নাম উল্লেখ করে লেখেন, “বাকিদের নাম কমেন্টে জানান।”

পোস্টটির মন্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও কয়েকজনের নাম উল্লেখ করেন। সেখানে তিনি লেখেন, “রাশেদ, রেজাউল, রনি, শাহেদ আলম, এরা আরও এক ধাপ নিচের সারির লোক। চামচাদের নাম আলাদা করে তালিকাভুক্ত করার প্রয়োজন নেই।”

তবে ফেসবুক পোস্টে উল্লেখ করা ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজিতে জড়িত থাকার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো নির্দিষ্ট মামলা, তদন্ত প্রতিবেদন বা প্রমাণের উল্লেখ করেননি। ফলে তার পোস্টের বক্তব্যকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত রাজনৈতিক অভিযোগ হিসেবে দেখা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ