সামাজিক যোগাযোগমাধ্যম কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফুল আলম খোকন।
পোস্টে সালমান মুক্তাদিরের কনটেন্ট নিয়ে নিজের বিরূপ ধারণার কথা জানিয়ে খোকন দাবি করেন, তার সম্পর্কে অনেক কিছু লিখেও শেষ পর্যন্ত তা প্রকাশ না করে ডিলিট করেছেন। একইসঙ্গে তিনি সালমান মুক্তাদিরের ব্যক্তিজীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নীতিকথার মধ্যে পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেন।
পোস্টে তিনি আরও লেখেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই সালমান মুক্তাদির দেশ ছাড়ার কথা বলেছিলেন। পাশাপাশি বিএনপির বিরুদ্ধে তাকে ‘গো.মা.সা’ করার অভিযোগের কথাও উল্লেখ করেন।
এ ছাড়া হামলাকারীদের অভিযোগের বরাত দিয়ে খোকন দাবি করেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে পর্ন ভিডিও তৈরি করা হতো।
পোস্টের শেষাংশে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন সেলিব্রেটির ব্যক্তিজীবন নিয়েও মন্তব্য করেন আশরাফুল আলম খোকন। তিনি লেখেন, অনেকের সামাজিক যোগাযোগমাধ্যমে নীতিকথার বন্যা থাকলেও ব্যক্তিজীবনে তার প্রতিফলন দেখা যায় না।
