১০ কোটি ৯ লাখ টাকার সেতুতে রডের বদলে বাঁশ ব্যবহারে

অবশ্যই পরুন

টাঙ্গাইলের বাসাইলে প্রায় ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নির্মাণাধীন সেতুটি পরিদর্শন করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন। পরিদর্শনের পর তিনি রডের বদলে বাঁশ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানান। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনের পরিবর্তে রাতে সেতুর নির্মাণকাজ করা হচ্ছিল। একপর্যায়ে তারা নির্মাণকাজে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের বিষয়টি দেখতে পান। পরে এ সংক্রান্ত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। ২০২৪ সালের ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শেষ হয়নি। পরে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে নির্মাণকাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ