বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল মিডিয়া সেলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, কর্মসূচি, সংবাদ ও গুরুত্বপূর্ণ তথ্য সঠিক, সুসংগঠিত ও দায়িত্বশীলভাবে তুলে ধরার লক্ষ্যেই এই মিডিয়া সেল চালু করা হয়েছে বলে জানানো হয়েছে।
মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, মুক্তিযুদ্ধের অঙ্গীকার, গণতন্ত্র, স্বাধীনতা, মানবাধিকার ও শিক্ষার অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখা মুক্তিকামী তারুণ্য এবং বাংলাদেশের ছাত্রসমাজকে এই পথচলার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম, কর্মসূচি, সংবাদ ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়মিতভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের ছাত্রসমাজ ও সংশ্লিষ্টদের কাছে সংগঠনের কার্যক্রমের তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি নিয়মিত আপডেট দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
এ উপলক্ষে ছাত্রসমাজ ও সংশ্লিষ্ট সকলকে অফিসিয়াল মিডিয়া সেল পেজের সঙ্গে যুক্ত থাকার এবং নিয়মিত আপডেট পেতে পেজটি ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।
