তথ্য গোপনের অভিযোগ, বিতর্কিত অভিনেত্রী বাঁধনের ইউরোপের ভিসা বাতিলের শঙ্কা

অবশ্যই পরুন

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের শেঙ্গেন ভিসা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভিসা আবেদনের সময় পূর্ববর্তী কোনো দেশের ভিসা প্রত্যাখ্যাত হওয়ার তথ্য গোপন করা হয়ে থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার ভিসা বাতিল করতে পারে এমন দাবি করেছেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক সুশান্ত দাস গুপ্তা।

সুশান্ত দাস গুপ্তার দাবি, ভারতে আজমেরী হক বাঁধনের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছিল এবং তাকে ভারতের ‘ব্ল্যাক লিস্টে’ রাখা হয়েছে। তার অভিযোগ, শেঙ্গেন ভিসার আবেদনের সময় পূর্বে কোনো দেশের ভিসা প্রত্যাখ্যাত হয়েছে কি না এ-সংক্রান্ত তথ্য দিতে হয়। কিন্তু বাঁধন ওই তথ্য গোপন করে থাকলে সেটি ভিসা আবেদনে ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ার অভিযোগ হিসেবে বিবেচিত হতে পারে।

তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি শেঙ্গেন কর্তৃপক্ষের নজরে এলে ভিসা পুনর্বিবেচনা বা বাতিল করার উদ্যোগ নেওয়া হতে পারে। এমনকি পরিস্থিতি ও সংশ্লিষ্ট দেশের অভিবাসন আইনের ওপর নির্ভর করে তাকে ইউরোপের কোনো দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্টেশনের মুখোমুখিও হতে হতে পারে বলে দাবি করেছেন তিনি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ