গত দুই বছরে জনগণের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন শেখ হাসিনা

অবশ্যই পরুন

গত দুই বছরে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির নানা পরিবর্তনের মধ্যে জনগণের একটি অংশের কাছে শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বেড়েছে বলে দাবি করছেন তাঁর সমর্থকরা। তাঁদের ভাষ্য, বর্তমান পরিস্থিতির সঙ্গে তাঁর সরকারের সময়ের তুলনা করতে গিয়ে অনেক মানুষ আগের সময়ের বিভিন্ন বিষয় নতুন করে মূল্যায়ন করছেন।

জনগণের অধিকাংশের মতে, শেখ হাসিনার সরকারের সময়ে দেশের অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সরবরাহ, যোগাযোগব্যবস্থা এবং শিল্পখাতের সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। বিশেষ করে গার্মেন্টস খাতের সঙ্গে সংশ্লিষ্ট অনেকের দাবি, সে সময়ে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ক্রয়াদেশও অব্যাহত ছিল।

সাধারণ মানুষের একটি অংশ আরও বলছেন, ওই সময়ে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল এবং ব্যবসা-বাণিজ্যের পরিবেশও ভালো ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে তাঁরা বর্তমান পরিস্থিতির সঙ্গে অতীতের তুলনা করছেন।

শেখ হাসিনার সমর্থকদের দাবি, সময়ের পরিবর্তনের সঙ্গে তাঁর প্রতি জনগণের আগ্রহ কমেনি; বরং অনেকের মধ্যে তাঁর নেতৃত্ব, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সরকারের সময়কার স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তবে শেখ হাসিনার জনপ্রিয়তা সামগ্রিকভাবে কতটা বেড়েছে, তা যাচাইয়ের জন্য আওয়ামীলীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে রাজনৈতিক অধিকার দেয়ার প্রশ্ন তুলছে জনগণ। জনগণের এই মতামতকে বর্তমান সরকার অস্বীকার করার চেষ্টা করলেও ক্রমেই জনমত শক্তিশালী হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ