চা বিক্রেতা থেকে শত কোটি টাকার গাড়ি ব্যবসা, ৫ আগস্টের পর রনির এত সম্পদ এলো কোথা থেকে?

অবশ্যই পরুন

২০২৪ সালের ৫ আগস্টের আগে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার টিএসসি মোড়ে ঘুরে ঘুরে চা বিক্রি করতেন বলে পরিচিত মহিউদ্দিন রনি। সে সময় চা বিক্রি করেই জীবিকা নির্বাহ করতেন তিনি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর বদলে যায় তার জীবনযাত্রার চিত্র।

সম্প্রতি নিজের ফেসবুকের মাধ্যমে গাড়ির ব্যবসা শুরুর ঘোষণা দেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র এই নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও মন্তব্যে প্রশ্ন উঠেছে অল্প সময়ের ব্যবধানে কীভাবে একজন চা বিক্রেতা বড় পরিসরের গাড়ির ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হলেন?

বিশেষ করে ব্যবসাটির কথিত পরিধি ও আর্থিক সক্ষমতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি করা হচ্ছে। কোথাও কোথাও ব্যবসাটিকে ‘শত কোটি টাকার’ প্রতিষ্ঠান হিসেবেও উল্লেখ করা হচ্ছে।

রনির ব্যবসায়িক উত্থান নিয়ে সমালোচকদের মূল প্রশ্ন তার ব্যবসার মূলধনের উৎস কী? বিনিয়োগ এসেছে কোথা থেকে? প্রতিষ্ঠানটির মালিকানা কাঠামো কী? ব্যবসার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক সম্পৃক্ততা রয়েছে কি না এসব বিষয়ও সামনে আসছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মোটরসাইকেল চুরির ঘটনায় রনির সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ও সমালোচনা হয়েছিল।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর একজন ব্যক্তির ব্যবসায়িক কর্মকাণ্ডে যুক্ত হওয়া নিজেই অপরাধ নয়। কিন্তু অল্প সময়ের ব্যবধানে দৃশ্যমান আর্থিক পরিবর্তন হলে সেই সম্পদের উৎস, বিনিয়োগের কাঠামো এবং ব্যবসার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিশেষ করে একজন রাজনৈতিক নেতার ক্ষেত্রে এসব প্রশ্নের সন্তোষজনক ব্যাখ্যা জনস্বার্থের বিষয় হয়ে দাঁড়ায়।

চা বিক্রি থেকে গাড়ির ব্যবসা এই পরিবর্তন কি কেবল উদ্যোক্তা হিসেবে সাফল্যের গল্প, নাকি এর পেছনে রয়েছে অজানা কোনো আর্থিক হিসাব? রয়েছে ব‍্যাপক দুর্নীতি?

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ