বিদ্যুৎ বিতরণে অস্বাভাবিক বিলের অভিযোগ তুলে বিএনপি সরকার ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করায় শিবির কর্মী সিফাত আব্দুল্লাহকে পুলিশ আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
সিফাত আব্দুল্লাহর সহযোদ্ধাদের দাবি, বিদ্যুৎ বিল নিয়ে ভোগান্তি ও অস্বাভাবিক বিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করেছিলেন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।
তাদের অভিযোগ, সরকারের সমালোচনা করাকে অপরাধ হিসেবে দেখেই সিফাতকে আটক করা হয়েছে। তবে তাকে আটকের সুনির্দিষ্ট কারণ এবং তার বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ঘটনার পর সিফাত আব্দুল্লাহর সহযোদ্ধাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অবিলম্বে তার মুক্তি এবং আটকের কারণ স্পষ্ট করার দাবি জানিয়েছেন।
ন্যাশনিক্স/এলকে
