শেখ হাসিনা সরকারের প্রকল্পে বদলে যাচ্ছে যাতায়াত, দুই ঘণ্টার পথ এখন ৫ থেকে ১০ মিনিট

অবশ্যই পরুন

রাজধানীর সঙ্গে আশুলিয়া ও আশপাশের এলাকার যোগাযোগে বড় পরিবর্তন আনতে এগিয়ে চলছে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। শেখ হাসিনা সরকারের সময়ে নেওয়া ও ২০২২ সালে নির্মাণকাজ শুরু হওয়া এই প্রকল্পের আওতায় ধউর ও আশুলিয়া প্রান্তে দুটি সার্ভিস লেন চালু হয়েছে।

নতুন সার্ভিস লেন চালু হওয়ায় ধউর থেকে আশুলিয়া পর্যন্ত যাতায়াতে সময় ব্যাপকভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। যে পথ পাড়ি দিতে আগে দুই থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত সময় লাগত, এখন সেখানে মাত্র ৫ থেকে ১০ মিনিটেই যাওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

টোল ছাড়াই চলাচল করা যাবে নতুন সার্ভিস লেনে। এতে আশুলিয়া, ধউর, উত্তরা ও মিরপুরের মধ্যে যোগাযোগ আরও দ্রুত ও সহজ হবে। দীর্ঘদিনের যানজট ও সড়ক ভোগান্তি কমায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও।

প্রায় ২৪ কিলোমিটার দীর্ঘ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের ১২ নভেম্বর। রাজধানীর সঙ্গে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের দ্রুত যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যেই শেখ হাসিনা সরকারের সময়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

প্রকল্পের কাজ ইতোমধ্যে প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ শেষ হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রী জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে প্রকল্পের কাজ প্রায় সমাপ্তির কাছাকাছি পৌঁছাবে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, আগে আশুলিয়া থেকে ধউর পর্যন্ত যেতে দীর্ঘ সময় লাগত। এখন সার্ভিস লেন চালু হওয়ায় মাত্র কয়েক মিনিটে যাতায়াত করা সম্ভব হবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ