শেখ হাসিনার সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী উপস্থাপনায় প্রশংসিত অরিন

অবশ্যই পরুন

নিজের কাজের দক্ষতা ও উপস্থাপনার মাধ্যমে আলোচনায় তরুণ প্রজন্মের প্রতিনিধি আবু ওবায়দাহ আরিন

রাজনীতিতে তরুণদের অংশগ্রহণ ও নেতৃত্বের সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তরুণ আবু ওবায়দাহ আরিন। সম্প্রতি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে উপস্থাপনার দায়িত্ব পালন করে তিনি রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছেন।

ভারতে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে সাবলীল ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে নিজের সক্ষমতার জানান দেন আরিন। তাঁর উপস্থাপনা ও দায়িত্ব পালনের বিষয়টি তরুণ প্রজন্মের নেতৃত্বের সম্ভাবনা নিয়েও নতুন করে আগ্রহ তৈরি করেছে।

রাজনীতিতে একসময় বহুমাত্রিকতা ও বৈচিত্র্যের যে চর্চা ছিল, সময়ের সঙ্গে নানা সংকীর্ণতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি থেকে দূরে সরে যাওয়ার কারণে সেই জায়গায় ঘাটতি তৈরি হয়েছে—এমন মতও রয়েছে রাজনৈতিক অঙ্গনে। তবে এখনও তরুণদের মধ্যে নেতৃত্ব দেওয়ার মতো বিপুল সম্ভাবনা রয়েছে বলে মনে করেন অনেকে।

আরিনকে ঘিরে সেই সম্ভাবনার কথাই সামনে আনছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, দেশের বিভিন্ন অঙ্গনে নেতৃত্ব দেওয়ার মতো মেধা, দক্ষতা, স্মার্টনেস ও আত্মবিশ্বাসসম্পন্ন অসংখ্য তরুণ বর্তমানে রাজনৈতিক পরিসরে রয়েছেন। প্রয়োজন শুধু তাঁদের যোগ্যতা অনুযায়ী সুযোগ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা।

আরিনের প্রশংসা করে তাঁর এক শুভাকাঙ্ক্ষী বলেন, “নিজের কাজের প্রতি একাগ্রতার চেয়ে বড় জবাব কিছু হয় না। কাজ কথা বলে, কাজই কথা বলবে।”

তরুণ এই উপস্থাপকের সামনে এখন আরও বড় পরিসরে কাজ করার সুযোগ তৈরি হবে বলে প্রত্যাশা করছেন তাঁর সমর্থকরা। তাঁদের বিশ্বাস, প্রতিকূলতা কিংবা নানা ধরনের ষড়যন্ত্র নয়—নিজের কাজ, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমেই একজন তরুণ তাঁর যোগ্যতার সবচেয়ে শক্তিশালী প্রমাণ দিতে পারেন।

রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন আবু ওবায়দাহ আরিনের মতো তরুণদের সামনে আসা নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বহন করছে।

তরুণদের স্বপ্ন, মেধা ও নেতৃত্বের সম্ভাবনাকে যথাযথ সুযোগ দেওয়া গেলে রাজনীতির পাশাপাশি রাষ্ট্র ও সমাজের প্রতিটি অঙ্গনেই তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন প্রত্যাশাই এখন আরিনকে ঘিরে।

সবাই মিলে লড়াই, সবাই মিলে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়েই সামনে এগোতে চান এই ‘তরুণ তুর্কি’।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ