ওসমান হাদিকে হত্যার জন্য ‘র’-প্রধানকে আটক করে জিজ্ঞাসাবাদের দাবি হাদির বোনের

অবশ্যই পরুন

ঢাকায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানের অবস্থানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।

নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, “মেঘ না চাইতেই বৃষ্টি। শহীদ ওসমান হাদি হত্যার সাথে সরাসরি জড়িত ভারতের ‘র’-এর প্রধান এখন ঢাকায় অবস্থান করছেন।” এ সময় তাকে দ্রুত আটক করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানান তিনি।

পোস্টে মাসুমা হাদি আরও দাবি করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযুক্ত ফয়সাল ও আলমগীর কোথায় আছেন, তারা ভারতে কারাগারে নাকি অন্য কোথাও রয়েছেন, সেটিও বের করা প্রয়োজন।

তিনি আরও লেখেন, জাহাঙ্গীর, ফয়সাল ও আলমগীরকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দেওয়া হলে ভারতের কাছে ‘র’-এর প্রধানকে ফেরত দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

তবে ‘র’-এর প্রধান ওসমান হাদি হত্যার সঙ্গে সরাসরি জড়িত, মাসুমা হাদির এই দাবির স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি। হাদি হত্যা মামলায় এর আগে ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দেওয়ার খবর প্রকাশিত হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ