ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণই নয়! ভারত কি প্রধানমন্ত্রীকে পাত্তাই দিল না?

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানায়নি ভারত সরকার। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীকে নয়, ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে বিমসটেকের চেয়ারপারসনকে।

এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়েও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ফলে ব্রিকস সম্মেলনে তারেক রহমানের আমন্ত্রণ না পাওয়া এবং ভারত সফর নিয়ে অনিশ্চয়তার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে—নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে কি এখনো প্রত্যাশিত গুরুত্ব দিচ্ছে না ভারত? ব্রিকসের মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ না দেওয়ার বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ, তা নিয়েও চলছে নানা আলোচনা।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ