বিয়ানীবাজারে আবারও প্রকাশ্যে ছাত্রলীগের মিছিল, শেখ হাসিনার প্রত্যাবর্তনের স্লোগান

অবশ্যই পরুন

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় আবারও প্রকাশ্যে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে আওয়ামী লীগ নেতা ও সাবেক মাথিউরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমান উদ্দিন আহমেদের ব্যানার দেখা যায়।

মিছিলটিতে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের নেতা সাইফুদ্দিন হীরাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন বলে জানা গেছে।

মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা দাবি করেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরে আসবেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবেন। একই সঙ্গে দেশে চলমান অস্থিতিশীল পরিবেশের অবসান ঘটিয়ে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার কথাও স্লোগানে তুলে ধরেন তারা।

মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

তবে মিছিলের বিষয়ে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ