জুলাই-আগস্টে নিহত সকলকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন সজীব ওয়াজেদ জয়

অবশ্যই পরুন

৫ আগস্ট উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং জাতীয় স্থিতিশীলতা নিয়ে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয়।

বিবৃতিতে তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশীয় ও বিদেশি ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হয়েছিল। তার মতে, এর ফলে আইন-শৃঙ্খলা, অর্থনীতি, বৈদেশিক বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, কৃষি এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টের সহিংসতায় নিহত রাজনৈতিক কর্মী, পুলিশ সদস্য এবং সাধারণ নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে সজীব ওয়াজেদ জয় বলেন, বাংলাদেশের জনগণ সত্য-মিথ্যা বিচারের সক্ষমতা রাখে এবং অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্র, উন্নয়ন, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ ও জাতীয় অগ্রগতির পক্ষে থাকবে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের সঙ্গে থেকে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নিতে কাজ চালিয়ে যাবে। জাতীয় ঐক্য, ধৈর্য এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ আবারও স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ