পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটক জামায়াত কর্মী

অবশ্যই পরুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক নারীর ঘরে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন শরিফুল ইসলাম মোড়ল (৪০), যিনি স্থানীয়ভাবে জামায়াতের একজন কর্মী হিসেবে পরিচিত। সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রের দাবি, টাউনশ্রীপুর উত্তরপাড়ার এক নারীর বাড়িতে শরিফুল ইসলাম প্রবেশ করলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ঘরে ঢুকে শরিফুল ইসলাম ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় আটক করেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

জানা গেছে, শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের মোজাম্মেলের ছেলে। তিনি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের একজন দায়িত্বশীল সংগঠক হিসেবে পরিচিত। খবর ছড়িয়ে পড়লে এলাকার আরও মানুষ ঘটনাস্থলে জড়ো হন এবং রাত পর্যন্ত তাদের আটকে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বাবলুর রহমান জানান, রাত প্রায় ১২টা পর্যন্ত এলাকাবাসী ওই দুজনকে আটক করে রেখেছিল।

এদিকে, দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার গণমাধ্যমকে বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের একজন সক্রিয় কর্মী। তবে ঘটনার সময় তিনি বিষয়টি জানতেন না। পরে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি শুনেছেন। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ