যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে ১০ শতাংশ নতুন শুল্ক কার্যকর

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জোরপূর্বক শ্রম প্রতিরোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের পণ্যের ওপর নতুন শুল্ক কার্যকর করেছে। শুক্রবার থেকে এই শুল্ক কার্যকর হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের (ইউএসটিআর) সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ ১৭টি দেশের অধিকাংশ পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এই তালিকায় ভারত, পাকিস্তান, কানাডা, যুক্তরাজ্য, কম্বোডিয়া, মালয়েশিয়া, মেক্সিকো ও শ্রীলঙ্কাও রয়েছে।

নতুন শুল্ক ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারার আওতায় আরোপ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রে আমদানিকৃত অধিকাংশ পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হলেও তেল-গ্যাস, সার, কিছু খাদ্যপণ্য, গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম, তামাসহ কয়েকটি পণ্য এ ব্যবস্থার বাইরে রাখা হয়েছে।

মার্কিন প্রশাসনের ভাষ্য, এই পদক্ষেপের লক্ষ্য শুধু রাজস্ব আদায় নয়; বরং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে জোরপূর্বক শ্রমের ব্যবহার কমানো এবং ন্যায্য বাণিজ্য নিশ্চিত করা। যেসব দেশ শ্রমসংক্রান্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অগ্রগতি দেখিয়েছে, তাদের তুলনামূলক কম হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে।

এদিকে, জনশুনানির পর যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্ভব নয় বা সীমিত এমন কিছু পণ্যকে শুল্কমুক্ত তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে পিগ আয়রন, কিছু চিনিজাত পণ্য, প্রাণিজ ও বীজজাত পণ্য এবং নির্দিষ্ট কিছু রাসায়নিক দ্রব্য।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ