শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণার পর রাষ্ট্রপতি পরিবর্তনের দাবিতে রাজনৈতিক চাপ

অবশ্যই পরুন

বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শুক্রবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করতে পারেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। সংস্থাটি তিনটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত সামনে এসেছে। সূত্রগুলোর দাবি, ৭৬ বছর বয়সী মো. সাহাবুদ্দিন ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন এবং শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

রয়টার্সের তথ্যমতে, রাষ্ট্রপতি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন ২০২৩ সালে পাঁচ বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান হলেও নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের হাতে ন্যস্ত থাকে।

এদিকে, রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে আলোচনা চললেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ