কথিত জুলাই যোদ্ধা আয়াসের গ্রেপ্তারের পরই গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে এনসিপির বিতর্কিত নেত্রী সুরভী!

অবশ্যই পরুন

রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানো, মব সন্ত্রাস এবং নারীদের ওপর হামলাসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনম আয়াসকে গ্রেপ্তার করা হয়। তাঁর গ্রেপ্তারের পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)এর বিতর্কিত নেত্রী তাহরিমা জান্নাত ওরফে সুরভী গা-ঢাকা দিয়েছেন বলে খবর ছড়িয়েছে।

আনম আয়াস্র গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে সুরভী জান্নাতকে ঘিরেও অতীতের বিভিন্ন অভিযোগ সামনে আসছে। ২০২৫ সালে একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং, হানিট্র্যাপ এবং জুলাইয়ের আন্দোলনের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগও তাঁর বিরুদ্ধে উত্থাপিত হয়েছে।

এদিকে মব সন্ত্রাস, হামলা ও চাঁদাবাজির ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে বলে সুত্র জানিয়েছে।বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে মব সন্ত্রাসের সাথে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযানে নামছে প্রশাসন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ