সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন চান ৭০ জন

অবশ্যই পরুন

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৭০ জন।

শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন। বিষয়টি জানিয়েছেন দলটির সহদপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং।

তিনি জানান, প্রতিটি মনোনয়ন ফরম পাঁচ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। ফরম পূরণ করে জমা দেওয়ার সময় প্রত্যেক মনোনয়নপ্রত্যাশীকে জামানত হিসেবে ৫০ হাজার টাকা দিতে হবে।

এর আগে বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহের আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পূরণ করা মনোনয়ন ফরম ১৭ অক্টোবর একই স্থান ও সময়ে জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর আসনটি শূন্য হয়।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ