বাংলাদেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত চার মাসে হাম এবং হামের উপসর্গে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এতে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৩ জনে।
অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জন এবং হামের উপসর্গে ৭০৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, ২২ জুলাই সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এক হাজারের বেশি নতুন রোগী হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে রোগটির সংক্রমণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে।
ন্যাশনিক্স/এলকে
