জামায়াত এমপি নজরুল ইসলামের সঙ্গে আটক হওয়া সেই নারী ছিলেন ছাত্রী সংস্থার সদস্য!

অবশ্যই পরুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই এবার নতুন একটি গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ভিডিওতে দেখা যাওয়া তার কথিত দ্বিতীয় স্ত্রী ইসলামী ছাত্রশিবিরের নারী সংগঠন হিসেবে পরিচিত ছাত্রী সংস্থার সদস্য।

তবে এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক প্রমাণ প্রকাশিত হয়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী, সংশ্লিষ্ট ছাত্রী সংগঠন কিংবা ওই নারীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে সাতক্ষীরা জেলা জামায়াত জানায়, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান বলেন, প্রথম স্ত্রীর সম্মতিতেই দ্বিতীয় বিয়ে হয়েছে বলে তাদের জানানো হয়েছে। একই সঙ্গে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সে বিষয়টি তারা খতিয়ে দেখছেন বলেও জানান।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ