যেদিকে তাকাই, শুধু লাশ ভেসে উঠছে : রনি

অবশ্যই পরুন

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, “জন্মলগ্ন থেকে সবচেয়ে খারাপ সময় পার করছে বাংলাদেশ। কোথাও আইন নেই, চারিদিকে শুধু লাশ।”

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি বলেন,

“আজ এই ঢাকা শহরে এত চাপাতি, এত অন্যায়, এত ঘুষ—এগুলো নিয়ে আমরা কথা বলছি না। কিশোররা রাতে গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছে। তারা যেকোনো মানুষকে নির্বিচারে, তারা পুলিশ হোক বা আমলা হোক, সবাইকে কুপিয়ে সবকিছু ছিনতাই করে নিয়ে যাচ্ছে। অসংখ্য লাশ নদীতে ভাসছে, সমুদ্রে ভাসছে, বনে জঙ্গলে লাশ।”

দেশের ভয়াবহ পরিস্থিতি তুলে ধরে রনি বলেন,

“আমাদের বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল, সমুদ্রতট, চরাঞ্চল—সব জায়গাগুলো যেন মৃত্যুকুপ হয়ে গেছে।”

তিনি আরও বলেন,

“দেশ একটা ভয়াবহ সময় পার করছে। এই বাংলায় গত ৫০ বছরের সবকিছু স্মরণ করতে পারি। ১৯৭১ থেকে কম আর বেশি স্মরণ করতে পারি। পেশাগতভাবে প্রায় ৪২ বছর যাবৎ বিভিন্নভাবে দেখছি রাষ্ট্রটাকে। এরকম একটা বছর—গত ১৪ মাসের মতো সময়, দিন আর রাত—কখনো আসেনি। যে রাত ঘুমাতে দেয় না, যে রাত স্বপ্ন দেখতে দেয় না। আশ্বাস দেয় না, প্রশ্বাস দেয় না।”

নিজের অসহায় অবস্থার কথাও তুলে ধরে রনি বলেন,

“যে মানুষগুলোকে আমি সারাজীবন সান্ত্বনা দিয়েছি, এখন সান্ত্বনা কিভাবে দেব খুঁজে পাচ্ছি না। নিজেও যে সান্ত্বনা দেব সেই অবস্থাও খুঁজে পাচ্ছি না।”

অক্টোবর মাসকে ‘ব্ল্যাক অক্টোবর’ আখ্যায়িত করে তিনি বলেন,

“এই মুহূর্তে যা কিছু ঘটছে, এখানে যা পরিণতি হওয়ার কথা ছিল, সেই পরিণতিগুলোই ঘটছে। সারা দেশের মানুষের কী ধরনের অনুভূতি বা আবেগ সেটা বড় ব্যাপার না। আমি ব্যক্তিগতভাবে বলেছি ব্ল্যাক অক্টোবর। কারণ প্রকৃতিগতভাবে মানুষের মুখ দিয়ে কতকিছু বের হয়ে যায়। প্রকৃতি মানুষের মুখ দিয়ে তা বের করে ফেলে। সেটাই ঘটে।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ