যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ তিন দিনের সফরে বাংলাদেশে

অবশ্যই পরুন

তিন দিনের শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড বাংলাদেশের জলসীমায় পৌঁছেছে।
বুধবার (৮ অক্টোবর) জাহাজটি চট্টগ্রাম নৌ-অঞ্চলে প্রবেশ করলে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা আবু উবাইদাহ তাদের আনুষ্ঠানিক স্বাগত জানায়। এই সময় দুই দেশের নৌবাহিনীর কর্মকর্তারা সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর সদস্যরা পারস্পরিক অভিজ্ঞতা, দক্ষতা ও জ্ঞান বিনিময়ের সুযোগ পাবেন। এতে দুই দেশের নৌবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সহযোগিতা এবং বোঝাপড়া আরও গভীর হবে।

এ সফর নৌবাহিনীর সদস্যদের জন্য আধুনিক নৌপ্রযুক্তি ও পেশাগত দক্ষতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সফরকালীন সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০২২ সালেও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর একটি জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল। চলতি সফর শেষে ইউএসএস ফিৎসজেরাল্ড আগামী ১০ অক্টোবর বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ