মেসির পেনাল্টি গোলে আইসল্যান্ডকে হারিয়ে প্রস্তুতি শেষ আর্জেন্টিনার

অবশ্যই পরুন

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেই গোল করেছেন লিওনেল মেসি। তার গোলের সৌজন্যে প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি পর্ব দারুণভাবে শেষ করেছে আর্জেন্টিনা।

বুধবার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রের জন হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বলের নিয়ন্ত্রণ, ছোট পাসের সমন্বয় এবং দ্রুত আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে আর্জেন্টিনা।

ম্যাচের ৭০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাঠে নেমেই আক্রমণে গতি এনে দেন তিনি। এক পর্যায়ে লাওতারো মার্টিনেজকে উদ্দেশ্য করে বাড়ানো আক্রমণ থেকে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সেই সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেসি।

ম্যাচের শেষদিকে লাওতারো মার্টিনেজ আরও একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আরও কয়েকটি সুযোগ তৈরি হলেও ব্যবধান বাড়ানো সম্ভব হয়নি।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করল আর্জেন্টিনা। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে দলটি।

মেসির এই গোল বিশ্বকাপের আগে তার আত্মবিশ্বাসও বাড়িয়েছে। আসন্ন আসরে পেনাল্টি থেকে নতুন রেকর্ড গড়ার সুযোগও রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের সামনে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ