গাজায় আগ্রাসন ও ত্রাণবহরে হামলার প্রতিবাদে উত্তাল লাতিন আমেরিকা

অবশ্যই পরুন

গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং ত্রাণবহরে হামলার বিরুদ্ধে লাতিন আমেরিকার বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ভেনেজুয়েলা, চিলি, ব্রাজিল ও কলম্বিয়ার রাজধানীসহ একাধিক শহরে লাখো মানুষ রাস্তায় নেমে ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিক্ষোভকারীরা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণা এবং মানবিক সহায়তা অবাধে পৌঁছানোর দাবি জানান। তারা ইসরায়েলি নৌবাহিনীর ত্রাণবহরে বাধা সৃষ্টি ও মানবাধিকারকর্মীদের আটক করার ঘটনাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দেন। অনেকেই ইসরায়েলের কর্মকাণ্ডকে “রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ” বলে উল্লেখ করেন।

অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সমর্থনের কারণেই ইসরায়েল এমন আগ্রাসী নীতি চালিয়ে যেতে পারছে বলে অভিযোগ করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর থেকে টানা দুই বছর ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের সেই হামলায় ১,২০০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যমতে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬৯ হাজারেরও বেশি মানুষ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ