সমকামী পরিচয়ে অ্যাসাইলাম জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার, দুই শিবির নেতা ও এক বিএনপি নেতা

অবশ্যই পরুন

যুক্তরাজ্যে সমকামী পরিচয় ব্যবহার করে আশ্রয় (অ্যাসাইলাম) পাওয়ার জন্য ভুয়া নথিপত্র ও কাগজপত্র তৈরিতে সহায়তার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা যুক্তরাজ্যে অবস্থানরত কিছু বাংলাদেশিকে আশ্রয় আবেদন প্রক্রিয়ায় সহায়তা করে আসছিলেন।

সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি ও জামায়াতের কিছু নেতাকর্মীর জন্য রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আশ্রয় পাওয়া তুলনামূলক কঠিন হয়ে পড়েছে এমন ধারণা থেকে কিছু ব্যক্তি বিকল্প পরিচয় ব্যবহার করে যুক্তরাজ্যে থাকার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থানরত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা নিজেদের সমকামী হিসেবে পরিচয় দিয়ে আশ্রয়ের আবেদন করার কৌশল অবলম্বন করেন। এ কাজে তাদের ভুয়া নথি, কাগজপত্র ও অন্যান্য প্রমাণ তৈরিতে একটি চক্র সহায়তা করছিল বলে অভিযোগ।

সূত্রের দাবি, গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তির মধ্যে দুজনের অতীতে বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা ছিল এবং অপর একজন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সাবেক নেতা বলেন, “দেশে ফিরতে চাই না। বিএনপি এখন চাঁদাবাজি নিয়ে ব্যস্ত। এই বদনামের অংশীদার হতে চাইনা দেশে ফিরে গিয়ে। তাই যুক্তরাজ্যে স্থায়ী হতে বাধ্য হয়ে সমকামী এসাইলামের পথ বেছে নিয়েছি।

এছাড়া জামায়াতের ছাত্র সংগঠন ছাত্রীসংস্থার একজন সাবেক নেত্রী বলেন, জামায়াতের লোকেরা আমাদের কুপ্রস্তাব দেয়। দেশে ফিরে যাওয়ার ইচ্ছাটাই মরে গিয়েছে। জামায়াতের এমপিরা পর্যন্ত প্রকাশ্যে ব্যভিচার করে বেড়াচ্ছে। তাই বাধ্য হয়ে যুক্তরাজ্যে স্থায়ী হবার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু লেসবিয়ান কেইসে ইউকেতে সহজে থাকা যায়, তাই এভাবে এসাইলাম এপ্লাই করেছি।

এ ঘটনায় যুক্তরাজ্য কর্তৃপক্ষ আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি, ভুয়া পরিচয় এবং মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগগুলো তদন্ত করছে বলে জানা গেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ