পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার শুভেচ্ছা

অবশ্যই পরুন

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দেশ ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আজ এক মহাসংকট ও দুঃসময়ের মাঝে আমাদের মাঝে পবিত্র ঈদ ফিরে এসেছে।” তিনি দাবি করেন, গত ২১ মাস ধরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হত্যা, হামলা ও মিথ্যা মামলার শিকার হচ্ছেন এবং অনেক নেতাকর্মী কারাবন্দী রয়েছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং নারী-শিশু নির্যাতনের ঘটনাগুলো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগ ও কষ্টের প্রতি গভীর সমবেদনা জানান।

আওয়ামী সভানেত্রী আরো বলেন, ঈদ-উল-আযহা ত্যাগ ও উৎসর্গের শিক্ষা দেয়। এই ত্যাগের চেতনা দেশের মানুষকে সত্য ও দেশের স্বার্থে যেকোনো ত্যাগ স্বীকারে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বার্তায় তিনি দেশবাসীকে সকল দুঃখ-কষ্ট ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং মহান আল্লাহর কাছে সবার সুস্থতা ও কল্যাণ কামনা করেন।

বার্তার শেষে তিনি বলেন, “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আঁধার কেটে ভোর হোক, বাংলাদেশ চিরজীবী হোক।”

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ