ঈদের আগেই প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস

অবশ্যই পরুন

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। পথে তুরস্কের ইস্তাম্বুলে ট্রানজিট শেষে তার প্যারিসে পৌঁছানোর কথা রয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। বিমানবন্দরে ড. ইউনূসকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, সকালে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ড. ইউনূস ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়েছেন।

তবে তার প্যারিস সফরের উদ্দেশ্য বা নির্ধারিত কর্মসূচি সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ