জুলাই আন্দোলনকে কেন্দ্র করে বনানী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত পুলিশের আবেদনের পর এই আদেশ দেন। সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে আসামিদের আদালতে আনা হয়। নিরাপত্তার অংশ হিসেবে তাদের হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়।
এজলাসে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে জুনায়েদ আহমেদ পলক বলেন, “সব কিছুরই শেষ আছে।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মাথা নেড়ে ইঙ্গিত দেন এবং পুনরায় একই কথা উচ্চারণ করেন।
পলকের এই বক্তব্যে আদালত প্রাঙ্গণে উপস্থিতদের মধ্যে আলোচনা ছড়িয়ে পড়ে দুঃসময়েও তাঁর অটল সাহস ও আত্মবিশ্বাসের প্রকাশ ঘটেছে এই সংক্ষিপ্ত বাক্যে।
