বকেয়া টাকায় চাপ বাড়াল আদানি, প্রধান উপদেষ্টাকে জরুরি চিঠি

অবশ্যই পরুন

ভারতের আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি বাংলাদেশের কাছে ৪৬৪ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৭০৭ কোটি টাকার বকেয়া দ্রুত পরিশোধে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছেন। প্রথমবারের মতো পাঠানো এই চিঠিতে তিনি বকেয়া আদায়ে প্রধান উপদেষ্টার সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

চিঠিতে আদানি উল্লেখ করেন, গোড্ডা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের বিপরীতে পাওনা অর্থ পরিশোধে দেরি হওয়ায় ঋণদাতা ও অংশীদারদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তিনি জানান, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আংশিক অর্থ পরিশোধ করা হলেও এখনো উল্লেখযোগ্য বকেয়া রয়ে গেছে।

চিঠিতে আরও বলা হয়েছে, ২৩ জুন পিডিবির কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সব বকেয়া ও লেট পেমেন্ট সারচার্জ ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। কিন্তু এখনো কোনো সুনির্দিষ্ট সময়সূচি বা পরিকল্পনা জানানো হয়নি, যা ঋণদাতাদের উদ্বিগ্ন করছে।

বিষয়টি প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বকেয়া নিষ্পত্তি নিয়ে পিডিবি কাজ করছে এবং এটি নীতিগত নয়, বরং এন্টারপ্রাইজ লেভেলের বিষয়।

চিঠিতে গৌতম আদানি বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্বকে আরও জোরদার করতে এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করতে আগ্রহী। তবে বর্তমান বকেয়া নিষ্পত্তিতে বিলম্ব ঋণদাতাদের মধ্যে গুরুতর উদ্বেগের জন্ম দিচ্ছে।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ