সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোন আছিয়া আলম আর নেই

অবশ্যই পরুন

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ