রামপুরায় মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের পর হত্যা, বাথরুম থেকে মরদেহ উদ্ধার

অবশ্যই পরুন

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি মাদরাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার অনুপনগর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

​রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, গত রাতে বনশ্রীর সি ব্লকের ৩ নম্বর রোডের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসা’র তৃতীয় তলার বাথরুম থেকে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তিনি জানান, শিশুটির শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন নেই, তবে পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন পাওয়া গেছে। এসআই আরও বলেন, “প্রাথমিকভাবে আমাদের ধারণা, শিশুটিকে বলাৎকার করা হয়ে থাকতে পারে এবং এর জেরেই সে আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ