টিকার ঘাটতি নিয়ে ইউনূস সরকারকে ৫-৬টি চিঠি দিয়েছিল ইউনিসেফ

অবশ্যই পরুন

দেশে টিকার ঘাটতি এবং রোগ সংক্রমণের ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে একাধিকবার সতর্ক করা হয়েছিল বলে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।

বুধবার রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে পাঠানো পাঁচ থেকে ছয়টি চিঠিতে সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে সতর্ক করা হয়েছিল। এছাড়া অন্তত ১০টি বৈঠকেও সরকারি কর্মকর্তাদের একই বিষয় জানানো হয়।

সংবাদ সম্মেলনে টিকা সংকটের কারণ, সংকট মোকাবিলায় ইউনিসেফের ভূমিকা এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর উপায় নিয়ে কথা বলেন রানা ফ্লাওয়ার্স।

তিনি জানান, সরকার চাইলে উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে পারে। তবে এ প্রক্রিয়ায় টিকা পেতে প্রায় এক বছর সময় লেগে যেতে পারে।

রানা ফ্লাওয়ার্স বলেন, ইউনিসেফের মাধ্যমে তুলনামূলক দ্রুত টিকা সংগ্রহ করা সম্ভব এবং টিকার পর্যাপ্ত মজুদ নিশ্চিত রাখা অত্যন্ত জরুরি।

সম্প্রতি দেশে টিকা সংকট ও সংক্রামক রোগের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই ইউনিসেফের এই বক্তব্য সামনে এলো।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ