জাতির সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা মরহুম মো. আব্দুল মালেককে আজ রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করা হয়েছে। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
দাফন কার্যক্রমে সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করে তাঁকে শেষ শ্রদ্ধা জানায়। এছাড়া উপজেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অসংখ্য স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
মরহুম মো. আব্দুল মালেক মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা পালন করেন এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
উনার পরিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
