ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ছাত্রলীগের ঝটিকা মিছিলে বাধা ও মব সৃষ্টি করতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো: রোকন উদ্দিনসহ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ছাত্রলীগের একটি মিছিল বের হলে একটি পক্ষ সেটিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির চেষ্টা করে।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের কয়েকজন নেতা-কর্মী আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
ন্যাশনিক্স/এলকে
