“মিছিলে গায়ে হাত দেওয়া লোকও কমিটিতে” ক্ষোভে রাজনীতি ছাড়লেন এনসিপি নেত্রী বিনতি

অবশ্যই পরুন

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দলটির নেত্রী নুসরাত জাহান বিনতি। একই সঙ্গে তিনি ঘোষণা দিয়েছেন, “আজ থেকে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই।”

শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নুসরাত জাহান বিনতি লেখেন,
“মিছিলে আমার গায়ে হাত দিয়ে আমাকে হ্যারেস্ট করা লোকও দেখি কমিটিতে। আর কিছু মানুষের কথা পরে বলবো।”

তার এই বক্তব্য ঘিরে চট্টগ্রাম মহানগর এনসিপির অভ্যন্তরে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নবগঠিত মহানগর আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ওপেলকে ইঙ্গিত করে তিনি এ অভিযোগ তুলেছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

পোস্টে বিনতি আরও লেখেন,
“আজ থেকে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়।”

তবে এ বিষয়ে এখন পর্যন্ত জসিম উদ্দিন ওপেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এনসিপির কেন্দ্রীয় বা মহানগর নেতারাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর এনসিপির অভ্যন্তরে নেতৃত্ব ও সাংগঠনিক প্রশ্নে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছে। নুসরাত জাহান বিনতির এমন প্রকাশ্য অভিযোগ দলটির অভ্যন্তরীণ সংকটকে আরও সামনে নিয়ে এসেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সাহসী অবস্থানকে সমর্থন করছেন, আবার কেউ বিষয়টি দলীয় ফোরামে সমাধানের আহ্বান জানিয়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ